Ticker

6/recent/ticker-posts

Art For All Basic Class Part Two II আর্ট ফর অল বেসিক দ্বিতীয় ক্লাস


 

 ঘর 

 আমরা সবাই নিজেরা নিজেদের ঘরে থাকি। ঘর কিরকম দেখতে হয় আমরা সবাই জানি। আজ আমরা একটি কুড়ে ঘর কিরকম দেখতে হয় সেটা দেখবো I

আমরা প্র্থম ক্লাসে বেসিক ড্রইং আঁকা শিখে ছিলাম I তার মধ্যে থেকে ত্রিভুজ, আয়তক্ষেত্র, ও একটি ট্রাপিজিয়াম দিয়ে একটি ঘর আঁকবো I তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো I


 নৌকা

আমরা সবাই নৌকা দেখেছি। নদীতে নৌকা ভাসতে দেখা যায়। সেই নৌকা  আজ আমরা কিভাবে একটা হয় দেখবো। একটি অর্ধবৃত্ত নেবো। অর্ধবৃত্তের ভেতরে দুটি সরলরেখা টানবো। তারপর অর্ধবৃত্তের ওপরে একটা ত্রিভুজ আঁকবো। তারপর অর্ধবৃত্তের নিচে বক্ররেখা আঁকবো। ছবি টি স্টেপ বাই স্টেপ দেখানো হলো।

ছবি টি স্টেপ বাই স্টেপ দেখানো

 

 

ঘুড়ি

আমরা সবাই ছোট থেকেই ঘুড়ির সাথে পরিচিত। আকাশে আমরা কম বেশি সবাই ঘুড়ি উড়িয়েছি। আজ আমরা আঁকার ছলে দেখবো ঘুড়ি। তাহলে চলো আকৃতি দিয়ে কিভাবে ঘুড়ি আঁকা  যায় আমরা দেখে নিই। একটা রম্বস করবো তারপর রম্বসের নিচে ছোটোকরে একটা ত্রিভূজ আঁকবো। তারপর রম্বসটিকে দৈর্ঘ্য ও প্রস্থে সমানভাবে ভাগ করে নেবো। তারপর প্রস্থের রেখাটির মধ্যে অর্ধবৃত্ত করবো। এবং শেষে ত্রিভূজের ওপরে এবং রম্বসের ঠিক নিচের অংশ তে বক্ররেখা করবো।

 নিচে আঁকার পদ্ধতি দেখানো হলো।

 


 ত্রিভুজ নকশা

 খুব সহজ পদ্ধতিতে ত্রিভুজ দিয়ে একটি নকশা করবো। একটা ত্রিভূজ করবো। তারপর ওই ত্রিভূজটির ভেতরে উল্টোদিকে আর একটা ত্রিভূজ আঁকবো।তারপর আবার এই ত্রিভূজটার ভেতরে উল্টো করে আরো একটা ত্রিভূজ করবো। 

নিচে আঁকার পদ্ধতি দেখানো হলো।


 

Post a Comment

0 Comments