ইঁদুর
একটি ইঁদুর আঁকার জন্য আমাদের যে জিনিস গুলির প্রয়োজন হবে একটি ড্রয়ইং খাতা, পেনসিল, রাবার, কালো মার্কার ও প্যাস্টেল রং লাগবে। আমরা পেন্সিল দিয়ে যখন পৃষ্ঠার মধ্যে ইঁদুর আঁকবো তখন পেনসিল টিকে হালকা চাপ দিয়ে আঁকবো। কেননা হালকা চাপে আঁকলে কোনো ভুল ত্রূটি থাকলে তাকে সহজেই রাবার দিয়ে মুছে সঠিকভাবে করা যাবে। কোনো ঝামেলা ছাড়াই। এতে খাতার মধ্যে কোনো একাধিক দাগ থাকার ভয় থাকেনা। ও ইঁদুরটিকে দেখতেও ভালো হবে।
যাদের ড্রয়িং সমন্ধে কোনো ধারণাই নেয় তাদের ক্ষেত্রেও এই আকৃতি দিয়ে ইঁদুর করা খুব সহজ ও মজাদার। খুব সহজ ভাবেই যে কেউ এই ইঁদুর আঁকতে পারবে।
প্রথম ধাপ
![]() |
| Rat Basic Drawing |
প্রথমে একটি সরলরেখা টানবো সরলরেখার একদম বাঁ দিক করে পেন্সিল দিয়ে বাঁকানো
রেখার সাহায্যে একটি অর্ধবৃত্ত করবো। অর্ধবৃত্তের বাঁ দিকে একটু ফাঁকা
রেখে নিচের সরলরেখার থেকে শুরু করে অর্ধবৃত্তের ওপরের বাঁকানো রেখা পর্যন্ত
উপর নিচ একটি বাঁকানো রেখা টেনে নেবো মুখের অংশ বোঝানোর জন্য।
![]() |
| Basic Rat Drawing |
এই বাঁকানো রেখার মাঝামাঝি ইঁদুরের কান করার জন্য একটি ছোট ডিম্বাকৃতি আঁকবো।
তৃতীয় ধাপ
![]() |
| Basic Rat Drawing |
তারপর ত্রিভুজের মতো যে অংশটি আমরা পেলাম তার মধ্যে ইঁদুরের চোখ করার জন্য ছোট একটি ডিম্বাকৃতি করে নেবো ও ডিম্বাকৃতির ভেতরে ছোট মতো বৃত্ত করে নেবো। চোখের কালো অংশটি বোঝানোর জন্য। বাঁদিক করে একদম কোন এর দিকে মুখটি বোঝাবার জন্য একটি সরলরেখা ছোট করে আঁকবো ।
চতুর্থ ধাপ
![]() |
| Basic Rat Drawing |
পঞ্চম ধাপ
![]() |
| Basic Rat Drawing |
আবার অর্ধবৃত্তের সরলরেখারর নিচে বাঁ দিকে একটু ছেড়ে বাঁকানো রেখার সাহায্যে দুটি পা আঁকবো। এরপর আর একটু ফাক রেখে বাঁকানো রেখার সাহায্য নিয়ে আরো দুটি পা আঁকবো।
ষষ্ঠ ধাপ
![]() |
| Basic Rat Drawing |
এবার সরলরেখার একদম ডানদিকে বাঁকানো রেখার সাহায্যে একটি বড়ো দেখে ইঁদুরের লেজ আঁকবো। আঁকা সম্পূর্ণ হয়ে গেলে ইঁদুরটিকে একটি কালো মার্কার দিয়ে আউট লাইন করে নেবো।
সপ্তম ধাপ
![]() |
| Basic Rat Drawing |
এবার ইঁদুরটিতে রং করার জন্য গোলাপি ও ধূসর রং নিয়ে নেবো। ইঁদুরের মুখের একটু খানি অংশ কান ও পায়ের সামনের অংশটা গোলাপি রং করবো। চোখে একটু সাদা অংশ রেখে কালো করে দেব। ও এবার বাদ বাকি ফাঁকা অংশ টুকু ধূসর রং করবো। যখন গোলাপির কাছাকাছি ধূসর রংটি আসবে তখন ভালো করে দুটো রংকে মিশিয়ে দেব।









0 Comments