![]() |
| Turtle |
কচ্ছপ এক ধরনের সরীসৃপ যারা জল এবং ডাঙা দুই জায়গাতেই বাস করে ।কচ্ছপ পৃথিবীতে এখনও বর্তমান এমন প্রাচীন প্রাণীদের মধ্যে অন্যতম। বর্তমানে কচ্ছপের প্রায় ৩০০ প্রজাতি পৃথিবীতে রয়েছে, এদের মধ্যে কিছু প্রজাতি মারাত্মক ভাবে বিলুপ্তির পথে রয়েছে। বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ায় আহার্য হিসেবে গ্রহণের কারণে এটি বিলুপ্তির পথে।
আমরা অনেকেই কচ্ছপ দেখে থাকবো।তাই আজকে একটি অর্ধবৃত্তের সাহায্যে কচ্ছপ আঁকা শিখবো।
কচ্ছপ আঁকার জন্য একটি ড্রয়ইং পেজ ,পেন্সিল, রাবার, কালো মার্কার,ও রং নিয়ে নেবো।
এটা মনে রাখবো পেন্সিল সবসময় হালকা করে টানবো। যাতে ভুল ত্রূটি থাকলে খুব সহজেই রাবার দিয়ে মুছে ফেলতে পারি।
প্রথম ধাপ
![]() |
| Turtle |
প্রথমেই ১ নম্বর ছবিতে দেখানো মতো একটি সরলরেখার সাথে অর্ধবৃত্ত করে নেবো।
দ্বিতীয় ধাপ
![]() |
| Turtle |
এবার ২ নম্বর ছবিতে দেখানো মতো অর্ধবৃত্তের বাম দিকে বাঁকানো রেখার কিছুটা অংশ রাবার দিয়ে মুছে নেবো। এরপর ওই ফাঁকা অংশটিতে পেন্সিল দিয়ে সুন্দর করে একটি লম্বালম্বি বাঁকানো রেখা ফাঁকা জায়গাটিতে এঁকে নেবো।
তৃতীয় ধাপ
![]() |
| Turtle |
এবার ফাঁকা জায়গাটিতে ৩ নম্বর ছবিতে দেখানো মতো বাঁকানো রেখার সাহায্যে আড়াআড়ি ভাবে কচ্ছপের মুখ করে নেবো।
চতুর্থ ধাপ
![]() |
| Turtle |
এবার ৪ নম্বর ছবিতে দেখানো মতো অর্ধবৃত্তের ভেতরের অংশে অর্থাৎ কচ্ছপের দেহ বা শরীর বোঝানোর জন্য আমরা ষড়ভুজাকৃতি ও চতুর্ভুজ আকৃতির মাধ্যমে কিছু প্যাটার্ন করে নেবো ।
পঞ্চম ধাপ
![]() |
| Turtle |
৫ নম্বর ছবিতে দেখানো মতো সরল রেখার নিচের দিকে বাঁ দিকের কিছুটা অংশ ছেড়ে বাঁকানো রেখার
সাহায্যে কচ্ছপের পা করে নেবো ও আর একটু ছেড়ে আর একটা পা করে নেবো ওপরের
ছবিটির মতো।
ষষ্ঠ ধাপ
![]() |
| Turtle |
সপ্তম ধাপ
এবার কালো স্কেচপেন বা মার্কার দিয়ে আউট লাইন করে নেবো।
অষ্টম ধাপ
![]() |
| Color of Turtle |









0 Comments