আমরা ছোটবেলায় সবাই ব্যাট-বল খেলতাম। কখনো বা আমরা সবাই ফুটবল খেলতাম। আজকে আমরা সেই বল আঁকা শিখব। আমরা দেখে নেবো বৃত্ত দিয়ে খুব সহজেই কিভাবে একটি বল আঁকতে পারি।
বল আঁকার জন্য আমাদের একটি পেন্সিল, একটি রাবার, একটি সার্ফনার , একটি কালো মার্কার, এবং একটি ড্রয়িং পেজ লাগবে। এবার বলটিকে রং করে নেওয়ার জন্য আমাদের প্যাস্টেল রং নিয়ে নিতে হবে।
প্রথমেই বলে রাখি বল আঁকার সময় খুব হালকাভাবে পেন্সিল চাপ দিয়ে আঁকতে হবে। এতে খাতার উপরে যদি কোনো দাগ হয় তাহলে তা সহজেই রাবার দিয়ে মুছে ফেলতে পারব। বলটি ও সুন্দর লাগবে।
প্রথম ধাপ
প্রথমে একটি বৃত্ত এঁকে নেব।
দ্বিতীয় ধাপ
এবার বৃত্তের উপরের দিকে আবারও একটি ছোট মত বৃত্ত করে নিলাম।
চতুর্থ ধাপ
এবার বলটিকে সুন্দর করার জন্য মার্কার দিয়ে আউটলাইন টেনে নিলাম।
পঞ্চম ধাপ
এবার বলটিকে সুন্দর দেখানোর জন্য রঙ দিয়ে রঙিন করে তুলবো। প্রথমেই বাঁকানো রেখার সাহায্যে টেনে নেওয়া ছোট ছোট ঘর গুলির মধ্যে একটা লাল আবার একটা ঘরে গারো আকাশী রং দিয়ে দেব। এভাবেই প্রত্যেকটা ঘর একটা একটা করে রং দিয়ে দেব। এরপর বৃত্তের উপরের দিকে ছোট বৃত্ত টিতে লাল রং দিয়ে দেব।






0 Comments