আমরা সাধারণত বাড়িতে বিড়াল দেখে থাকি। বিড়াল হলো গৃহপালিত পশু বিড়ালের চোখের রং নীল- কালো হয়ে থাকে।বিড়ালের চোখ রাতের বেলা জ্বলজ্বল করে বিড়াল রাত্রেবেলা শিকার করে। বিড়াল মাছ ও দুধ খেতে খুব ভালোবাসে।বিড়াল সুখের বা দুঃখের দিনে গৃহপালিত পশু হওয়ার জন্য মানুষের খুব কাছের বন্ধু হয়ে ওঠে। আমরা সেরকম একটি বিড়ালের মুখ বাচ্চাদের জন্য আঁকবো। একটা বৃত্তের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে একটি বিড়ালের মুখ। তাহলে একটি বৃত্ত দিয়ে সহজেই একটি বিড়ালের মুখ কিভাবে আঁকবো সেটা দেখে নিই।
বিড়াল আঁকতে গেলে আমাদের প্রথমে লাগবে একটি পেন্সিল একটি ইরেজার একটি সার্ফনার একটি কালো মার্কার ও একটি ড্রয়িং পেজ এবং প্যাস্টেল রং নিতে হবে।
প্রথমেই বলে রাখি বিড়ালের মুখ আঁকার সময় খাতার ওপর হালকা চাপ দিয়ে আঁকতে হবে। কারণ আঁকার সময় যদি খাতার ওপর কোনো দাগ হয় তাহলে তা সহজেই রাবার দিয়ে মুছে ফেলতে পারব এবং ছবিটি দেখতে খুব সুন্দর হবে।
প্রথম ধাপ
প্রথমে একটি বৃত্ত করে নেব।
দ্বিতীয় ধাপ
এবারে বৃত্তের ভেতরে বাঁকানো রেখার সাহায্যে দুটি চোখ করে নেব ছবিতে দেখানো হলো।
তৃতীয় ধাপ
এবার চোখের কিছুটা ওপরে বাঁকানো রেখা টেনে নেব এবং তার সমান্তরালেই আবারো একটা বাঁকানো রেখা টেনে নেব। এবং দুটি বাঁকানো রেখাকে সরলরেখা দিয়ে যোগ করে নেব।এভাবে আরেকটি বিপরীত চোখের ওপরে সমান্তরালভাবে বাঁকানো রেখার সাহায্যে ছবিটি আঁকবো এবং সরলরেখা দিয়ে যোগ করে নেব যেটা চোখের ওপরের অংশ করতে সাহায্য করবে।
চতুর্থ ধাপ
এবার দুটো চোখের পাশ থেকে দুটো রেখা নিচের দিকে কিছুটা অংশ পর্যন্ত টেনে নেব।
পঞ্চম ধাপ
এবার ওই দুটো বাঁকানো রেখা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আড়াআড়িভাবে আবারো দুটো বাঁকানো রেখা টেনে নেব। ছবিটি উপরে দেখানো হলো।
ষষ্ঠ ধাপ
এবার চোখের ভেতরে বাঁকানো রেখার সাহায্যে চোখের তারা একে নিলাম।এবং নাকের কাছে বাঁকানো
রেখা দুটিকেএকটি সরল রেখা দিয়ে যোগ করে নিলাম।
সপ্তম ধাপ
বৃত্তের উপরের দিকে বাম দিকে বাঁকানো রেখার সাহায্যে একটি কান করে নেব এবং একইভাবে বৃত্তের ডান দিকে সমান ভাবে বাঁকানো রেখার সাহায্যে আর একটি কান করে নেব।
এবার আমরা যে কান করলাম ওই কানের ওপরের অংশে সমান্তরালে আর একটি বাঁকানো রেখা টেনে নেব। একইভাবে ডানদিকের কান টি তেও সমান্তরাল ভাবে একটি বাঁকানো রেখা টেনে নেব।
নবম ধাপ
এবার বৃত্তের একদম নিচে যে বাঁকানো রেখা টেনে নিয়ে ছিলাম সেই বাঁকানো রেখা তে তিনটি করে লম্বালম্বিভাবে সরল রেখা টেনে নেব যেটা বিড়ালের গোঁফ করতে সাহায্য করবে।
দশম ধাপ
এবার আমরা বিড়ালের মুখটিকে কাল মার্কার দিয়ে আউটলাইন টেনে নেব।
একাদশ ধাপ
এবার বিড়ালের মুখটিকে রং দিয়ে রঙিন করে নেব।প্রথমে বৃত্ত টিতে যেটা বিড়ালের মুখ হিসাবে দেখানো হয়েছে তাতে চোখ টা বাদ দিয়ে কমলা রঙ করে নেবো।এরপর চোখের উপরের অংশ টিতে কালো রঙ করে নেবো। আর চোখের ভেতরে চোখের তারা টি কালো রঙ করে নেবো।এরপর কান দুটোতে উপরের বাঁকানো রেখা দিয়ে ঘেরা অংশ টিতে কমলা রঙ করে নেবো।এবং কানের নিচের অংশ টিতে গোলাপি রঙ করে নেব।এরপর গোলাপি রঙ এর উপরে হালকা করে লাল রঙ মিশিয়ে নেবো।এরপর নাকের কাছে ফাঁকা অংশটিতে গোলাপি রঙ করে নেবো।












0 Comments