Ticker

6/recent/ticker-posts

How to draw a kettle in easy way II সহজ পদ্ধতিতে কিভাবে একটি কেটলি আঁকবো



আমরা সবাই কম-বেশি কেটলি দেখেছি কেটলিতে আমরা চা রাখি। আজকে আমরা ছোটদের জন্য বৃত্ত দিয়ে খুব সহজে একটি কেটলি আঁকবো।বৃত্ত দিয়ে কিভাবে একটি কেটলি আটটি ধাপে আঁকা যায় দেখে নেব। 

কেটলি আঁকার জন্য আমাদের একটি পেন্সিল রাবার একটি শার্পনার, একটি কালো মার্কার ও একটি ড্রয়িং পেজ লাগবে। এবং কেটলি টিকে রং করার জন্য প্যাস্টেল রং লাগবে।

প্রথমেই বলে রাখি, কেটলি আঁকার সময় দেখতে হবে পেন্সিল দিয়ে যেন হালকা ভাবে খাতার উপরে চাপ দেওয়া হয়। এতে খাতার উপরে যদি কোনো দাগ হয় পেন্সিলের কারণে তাহলে রাবার দিয়ে মোছা খুব সহজেই হয়ে যাবে এবং কেটলি টিকে আরো সুন্দর দেখতে লাগবে।


প্রথম ধাপ

আমরা সর্ব প্রথমে একটি বৃত্ত এঁকে নেব।



দ্বিতীয় ধাপ

তারপর বৃত্তের ওপরের দিকে বাঁ দিক থেকে ডান দিকে একটি বাঁকানো রেখা টেনে নেব



তৃতীয় ধাপ

এরপর বৃত্তের ডানদিকের মাঝ বরাবর করে দুটি বাঁকানো রেখার সাহায্যে কেটলির মুখ এঁকে নেব।



চতুর্থ ধাপ

তারপর বৃত্তের বাঁদিকে মাঝ বরাবর দুটি বাঁকানো রেখার সাহায্যে কেটলির হাতল এঁকে নেব।



পঞ্চম ধাপ

এরপর বৃত্তের একদম নিচে বাঁকানো রেখার সাহায্যে কেটলির তলদেশ এঁকে নেব।


ষষ্ঠ ধাপ

এরপর বৃত্তের একদম উপরে বাঁকানো রেখার সাহায্যে ছোট্ট মতো অর্ধবৃত্ত এঁকে নেব যেটা কেটলির ঢাকনা খোলার অংশ হিসাবে চিহ্নিত হবে।

                                                                                                সপ্তম ধাপ 

ছবিটিকে সুন্দর  করার জন্য ছবিটিকে মার্কার দিয়ে আউটলাইন করে নেব।

                                                                                               অষ্টম ধাপ 

 এবার আমরা ছবিটিকে রং এর সাহায্যে রঙিন করে তুলবো। প্রথমে বৃত্তের ওপরের অংশে আকাশী রং দিয়ে দেবো। তারপর ডান দিকে বাঁকানো রেখার সাহায্যে কেটলির মুখ টিতে আকাশী কালার রং দিয়ে দেব তারপর বৃত্তের বাঁদিকে কেটলির হাতলে আকাশী রং করে নেব। এবং বৃত্তের একদম নিচে বাঁকানো রেখার সাহায্যে এঁকে নেওয়া তলদেশটিতে আকাশী রং করে নেব।তারপর বৃত্তের মাঝের অংশটিতে কমলা রং করে নেব এবং বৃত্তের একদম উপরে ছোট্ট অর্ধবৃত্তটিতে কমলা রং করে নেব ।




Post a Comment

0 Comments