আম হলো ফলের রাজা। আম হল একটি সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় আমের রং সবুজ থাকে এবং পাকা অবস্থায় হলুদ হয়ে যায়। আম খেতে সবাই ভালোবাসে। আম দেখতে অনেক প্রকার হয়।
আজকে আমরা দেখে নেবো বৃত্ত দিয়ে খুব সহজেই একটি আম কিভাবে আঁকা যায়।
আম আঁকার জন্য প্রথমেই একটি পেন্সিল একটি রাবার একটি সার্ফ নার একটি কালো মার্কার এবং একটি ড্রয়িং পেজ নিয়ে নিতে হবে এবং ছবিটিকে রঙিন করে তোলার জন্য একটি প্যাস্টেল রং নিয়ে নিতে হবে।
প্রথমেই বলে রাখি যখন আমরা ছবি আঁকবো তখন পেন্সিল থেকে খাতার ওপর হালকা চাপ দিয়ে আঁকবো।
যদি খাতার উপরে কোন দাগ হয় তাহলে তা রাবার দিয়ে সহজে মুছে ফেলতে পারি। এবং আমটির অপর কোন দাগ না হওয়ায় আমটি আরো সুন্দর দেখতে লাগবে।
প্রথম ধাপ
প্রথমে একটি বৃত্ত একে নিলাম।
দ্বিতীয় ধাপ
এরপর বৃত্তের মাঝ বরাবর একটি বাঁকানো রেখার টেনে নেব যেটা আম আকৃতি ধারণ করবে।
তৃতীয় ধাপ
তারপর বাঁদিকের বৃত্তের রেখাটি মুছে দিলাম।
চতুর্থ ধাপ
তারপর আমের ওপরের একটু অংশ রাবার দিয়ে মুছে দিলাম।আমের মোছা অংশ থেকে উপরের দিকে দুটো সরল রেখা টেনে নেব।
পঞ্চম ধাপ
এরপর সরলরেখার বামদিকে এবং ডান দিকে বাঁকানো রেখা টেনে নেব যেটা গাছের ডাল হতে সাহায্য করবে।এক ই সমান্তরালে এই রেখাটির ওপরে আর একটি বাঁকানো রেখা টেনে নেবো।
ষষ্ঠ ধাপ
আম টিকে আরো সুন্দর করে তোলার জন্য মার্কার দিয়ে আউটলাইন টেনে নেব।
সপ্তম ধাপ
এবার আমরা আমি টিকে রং দিয়ে নেব।রং করার জন্য আমরা প্রথমে আমি আর বাঁ দিক থেকে হলুদ রং দেবো। এবং ডানদিক থেকে হালকা সবুজ রং দেবো।এরপর হালকা সবুজ এর উপরে সবুজ রংটা হালকা করে দিয়ে দেব। বাঁদিকে যে হলুদ অংশটা থাকবে তার ওপর লাল রং হালকা করে মিশিয়ে দেব। আর উপরের বাদামি রং দিয়ে দেব।









0 Comments