Ticker

6/recent/ticker-posts

How to draw a watermelon in easy way II সহজ পদ্ধতিতে কিভাবে একটি তরমুজ আঁকবো


 

তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। তরমুজে 92 পার্সেন্ট জল থাকায় গ্রীষ্মকালে সকল মানুষের কাছে তরমুজ একটি সুস্বাদু এবং প্রিয় ফল। শরীরে জলের অভাব পুরন করে তরমুজ। তরমুজ খেলে শারীরিক স্বাস্থ্য উপকার হয়। তরমুজ বাইরে সবুজ দেখতে এবং ভেতরে লাল রঙের হয়ে থাকে।আজ আমরা একটি বৃত্ত দিয়ে তরমুজ আঁকা শিখবো। আগে আমরা একটি অর্ধ বৃত্ত দিয়ে একফালি তরমুজ আঁকা শিখেছি। আজকে আমরা দেখবো বৃত্ত দিয়ে খুব সহজেই কিভাবে একটি তরমুজ আঁকা যায়।

তরমুজ আঁকার জন্য আমাদের একটি পেন্সিল একটি রাবার একটি  আর একটি কালো মার্কার এবং একটি ড্রয়িং পেজ লাগবে এবার তরমুজ টিকে রং করে নেওয়ার জন্য আমাদের প্যাস্টেল রং নিয়ে নিতে হবে।

প্রথমেই বলে রাখি আঁকার সময় খুব হালকাভাবে পেন্সিল চাপ দিয়ে আঁকতে হবে।এতে খাতার উপরে যদি কোনো দাগ হয় তাহলে তা সহজেই রাবার দিয়ে মুছে ফেলতে পারব এবং কোন দাগ না হওয়ায় তরমুজ টিকা আরো সুন্দর দেখতে লাগবে ।


প্রথম ধাপ

প্রথমেই একটি বৃত্ত এঁকে নিতে হবে।



দ্বিতীয় ধাপ 

এবার আমরা বৃত্তের উপরে মাঝ বরাবর বাঁকানো রেখার সাহায্যে তরমুজের ডান্ডি একে নেব।



তৃতীয় ধাপ 

তারপর বৃত্তের ওপরের অংশ থেকে বৃত্তের ভেতরের অংশে বাঁকানো রেখার সাহায্যে অনেকগুলি উপর থেকে নিচ পর্যন্ত রেখা টেনে নেব।হয়ে গেল খুব সহজেই একটি তরমুজ আঁকা।



চতুর্থ ধাপ 

এরপর তরমুজ টিকে আরো ভালো লাগার জন্য কাল মার্কার দিয়ে আউটলাইন টেনে নেব।



পঞ্চম ধাপ 

তারপর আমরা তরমুজ রং করে নেব। প্রথমেই আমরা তরমুজের ওপর হলুদ রং দিয়ে দেবো। হলুদের ওপর আমরা হালকা সবুজ কালার রং দিয়ে দেব। এরপর গাঢ় সবুজ রং তরমুজের উপর ভালো করে রং করে নেব। এরপর গারো নীল রং টি বাঁকানো রেখা গুলির উপর রং করে নেব। এরপর বৃত্তের উপরে যে ডান্ডি টি আছে ওইখানে গাঢ় সবুজ রং দিয়ে দিতে হবে।








Post a Comment

0 Comments