মানুষ হলো জীব জগতের সবচেয়ে প্রভাবশালী জীব। সেই মানুষের মুখের ছবি খুব সহজ পদ্ধতিতে আমরা আঁকবো।
মানুষের মুখ আঁকতে গেলে আমাদের প্রথমে লাগবে একটি পেন্সিল ,একটি ইরেজার , একটি সার্ফনার একটি কালো মার্কার ও একটি ড্রয়িং পেজ এবং প্যাস্টেল রং নিতে হবে।
প্রথমেই বলে রাখি মানুষের মুখ আঁকার সময় খাতার ওপর হালকা চাপ দিয়ে আঁকতে হবে। কারণ আঁকার সময় যদি খাতার ওপর কোনো দাগ হয় তাহলে তা সহজেই রাবার দিয়ে মুছে ফেলতে পারবো এবং ছবিটি দেখতে খুব সুন্দর হবে।
প্রথম ধাপ
প্রথমে একটি বৃত্ত করে নেবো।
দ্বিতীয় ধাপ
এবার বৃত্তের ভেতরে বাঁকানো রেখার সাহায্যে দুটি ভ্রূ এঁকে নেবো।
তৃতীয় ধাপ
তারপর ভ্রু এর নিচে চোখ আঁকার জন্য একটি সরলরেখা টেনে নিয়ে এই সরলরেখার ওপরে একটি বাঁকানো রেখা টেনে নেবো।
চতুর্থ ধাপ
এবার
চোখের ভেতরে বাঁকানো রেখার সাহায্যে চোখের তারা এঁকে নেবো। এইভাবে দুটি চোখ এঁকে নেবো।
পঞ্চম ধাপ
এরপর দুটো চোখের মাঝখানে বাঁকানো রেখা দিয়ে নাক করে নেবো।
ষষ্ঠ ধাপ
এরপর নাকের নিচে বাঁকানো রেখার সাহায্যে ঠোঁট এঁকে নিলাম।
সপ্তম ধাপ
তারপর বৃত্তের একদম ওপরে মাঝখান থেকে বাঁকানো রেখার সাহায্যে মাথার চুল এঁকে নেবো।
অষ্টম ধাপ
তারপর বৃত্তের দুই ধারে বাঁকানো রেখার সাহায্যে দুটি কান এঁকে নেবো।
নবম ধাপ
মানুষের মুখটা আরো সুন্দর করার জন্য মার্কার দিয়ে আউট লাইন করে নেবো।
দশম ধাপ
মানুষের মুখটির ভ্রূ দুটিতে কালো রং দিতে হবে। চোখের মনি দুটিতে কালো রং দিতে হবে। মাথার চুলে কালো রং দিতে হবে। ঠোঁটে লাল রং দিতে হবে। আর যে অংশ গুলি ফাঁকা থাকবে সেগুলিতে স্যান্ডেল রং দিতে হবে

0 Comments