কাপ খুবই চেনা পরিচিত একটি নাম। প্রত্যেকে এই নামটির সাথে সুপরিচিত। প্রত্যেক মায়েদের রান্না ঘরে এই জিনিসটি দেখা যায়। কাপে করে আমরা চা খেয়ে থাকি।আজকের ক্লাসে আমরা দেখে নেবো খুব সহজে আয়তক্ষেত্র দিয়ে একটি কাপ আমরা কিভাবে করতে পারি
কাপ আঁকার জন্য একটি ড্রয়ইং পেজ ,পেন্সিল, রাবার, কালো মার্কার,ও রং নিয়ে নেবো।
এটা মনে রাখবো পেন্সিল সবসময় হালকা করে টানবো। যাতে ভুল ত্রূটি থাকলে খুব সহজেই রাবার দিয়ে মুছে ফেলতে পারি।
প্রথম ধাপ
প্রথম ধাপ প্রথমে একটি লম্বালম্বিভাবে আয়তক্ষেত্র করলাম.
দ্বিতীয় ধাপঃ
এরপর আয়তক্ষেত্রের মাঝখানে একটি সরলরেখা টানলাম এবং ওর নিচে সমানভাবে আর একটি সরলরেখা টানলাম
তৃতীয় ধাপ,
এবার আয়তক্ষেত্রটির বাম দিকে বাঁকানো রেখার সাহায্যে কাপটির ধরার হাতল করে নিলাম ছবিতে দেখানো হলো
চতুর্থ ধাপঃ
আয়তক্ষেত্রের একদম নিচে বাঁদিকে একটু ছেড়ে এবং ডান দিকে একটু ছেড়ে লম্বালম্বিভাবে একটি সরলরেখা টেনে নেব
এবার আড়াআড়িভাবে একটি সরলরেখা দিয়ে ওই লম্বালম্বি সরলরেখা গুলিকে যোগ করে নেব
পঞ্চম ধাপঃ
এবার আমরা কাপ টিকে রং দিয়ে রঙিন করে নেব
আয়ত ক্ষেত্রটির মাঝখানে যে সরল রেখা দুটি গেছে এর ভেতরে ডিপ হলুদ রং দেব। এবং কাপের হাতলটি ও একদম নিচের অংশ টিতে। আর বাকি ফাঁকা জায়গাটিতে আমরা বেগুনি রং দেব

0 Comments