![]() |
| Watermelon |
তরমুজ একটি সুস্বাধু ফল। আজকের ক্লাসে আমরা দেখে নেবো
একটুকরো তরমুজ সহজ পদ্ধতিতে ধাপে ধাপে
কিভাবে আঁকা সম্ভব।
প্রথম ধাপ
![]() |
| Watermelon |
একটুকরো তরমুজ আঁকার জন্য
প্রথমে একটি সরল রেখা টেনে নেবো।
![]() |
| Watermelon |
![]() |
| Watermelon |
এর নিচে রাউন্ড আকৃতির একটি
অর্ধবৃত্ত করে নেবো। এর ভেতরে একই ভাবে আগের রাউন্ডটির থেকে একটু ছেড়ে আর একটি রাউন্ড আকৃতি করে নিতে হবে যেটি
তরমুজের রূপরেখা সৃষ্টি করতে সাহায্য করবে।
![]() |
| Watermelon |
এরপর বামদিক এর বিন্দু থেকে
একটু এগিয়ে ছোট মতো রাউন্ড আকৃতি করে নিতে হবে যেটি একটুকরো তরমুজের বাইরের ত্বক
আঁকতে সাহায্য করবে।
![]() |
| Watermelon |
এবার তরমুজের ভেতরের অংশে বক্র
রেখা প্রয়োগ করে পর পর কয়েকটা বীজ করে নিতে হবে যেটি রাউন্ড আকৃতিতে সাজানো
থাকবে।
বীজ গুলিকে এমন ভাবে আঁকতে হবে যেগুলির দূরত্ব একেঅপরের থেকে সমান
দূরত্বের হবে। প্রতিটি বীজ একইরকম ভাবে করতে হবে।একটি ছোট ডিম্বাকৃতি করে তার নিচের দিকের অংশটি মুছে দুটো রেখাকে কোন করে
মিলিয়ে দিতে হবে।
এইরকম ভাবে প্রতিটা বীজ আঁকতে
হবে।
এখন তরমুজটির চিত্র সম্পূর্ণ হয়ে গেলে একটি কালো মার্কার দিয়ে বাইরের রেখা গুলিতে এটি দিয়ে বুলিয়ে নেবো।
![]() |
| Watermelon |
প্রথমে আমরা লাল রং নিয়ে নেবো তরমুজের ভেতরের অংশ করার জন্য নিচের দিকটা ফাঁকা রাখবো যেখানে সাদা রং দিয়ে মিশিয়ে নেবো ভালো করে। এবার দুটো বক্র রেখার মধ্যে যত টুকু ফাঁকা আছে ওখানে সবুজ রং দিয়ে দেবো নিচের দিকে আর ওপরের দিকে ফাঁকা রাখবো ও সাদা দিয়ে সবুজের সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে।
এবার তরমুজের বাইরের অংশ (তরমুজের খোলা ) করবো। প্রথমে হলুদ নেবো এর পর সবুজ নেবো হালকা করে রং করবো ও এর পর গাঢ় সবুজ নিয়ে বাম দিক দিয়ে গাঢ় করে দিতে দিতে দেন দিকে হালকা ভাবে রং করে নেবো। শেষে তরমুজের বীজ গুলো কালো রং দিয়ে রং করে নেবো। একটা কথা মনে রাখবো কালো রং সবসময় শেষে ব্যাবহার করবো।








0 Comments