Ticker

6/recent/ticker-posts

How to draw an umbrella in a simple way II কীভাবে একটি সহজ উপায়ে ছাতা আঁকবেন

         
Basic Umbrella Drawing

     
আজকে দেখবো ছোটদের জন্য অর্ধবৃত্ত দিয়ে কিভাবে একটি ছাতা আঁকতে পারি। 

আমরা খুব সহজেই একটি সুন্দর রঙিন ছাতা আঁকতে পারি।একটি অর্ধবৃত্ত আকৃতির সাহায্য নিয়ে। যেটা বাচ্চাদের  খুবই প্রিয় ছবি। ছাতা আঁকতে গেলে একটি ড্রয়িং পেজ,পেন্সিল ,রাবার ,সার্ফনার ,ও একটি মার্কার ,কয়েকটি রং। 

প্রথমেই বলি সব সময় হালকা ভাবে আঁকার চেষ্টা করবো যাতে  ভুল ত্রূটি গুলি সহজেই মুছতে পারি। 

প্রথম ধাপ

Basic Draw




Basic Draw




প্রথমে একটি সরল রেখা টানবো এবং সরলরেখার বাঁ দিক থেকে একটি বক্র রেখার সাহায্য নিয়ে ডান দিকের শেষ প্রান্ত পর্যন্ত শেষ করে একটি  অর্ধবৃত্ত করবো।  

দ্বিতীয় ধাপ  

Basic Draw

অর্ধবৃত্তের নিচের সরল রেখাটিতে বাঁ দিক থেকে কিছুটা অংশ নিয়ে ছোট করে অর্ধবৃত্ত করবো (উপরের ছবিতে দেখানো হলো )একইভাবে পর পর আরো ছয়টি ছোট করে অর্ধবৃত্ত করে নেবো যেগুলির পরিমান সমান থাকবে। 

তৃতীয় ধাপ 

Basic Draw

অর্ধবৃত্তের মাঝামাঝির ওপরের অংশে একটি বিন্দু করে ওই বিন্দু থেকে বাঁকানো রেখার সাহায্যে নিচেরছোট ছোট অর্ধবৃত্তের যে কোন গুলি উৎপন্ন হয়েছে ওই কোন গুলির সাথে যোগ করবো। 

চতুর্থ  ধাপ 

Basic Draw

এবার অর্ধবৃত্তের যে সরল রেখাটি অবশিষ্ট পরে আছে সেটি রাবার দিয়ে মুছে নেবো। 

পঞ্চম ধাপ 

Basic Draw

অর্ধবৃত্তের সরলরেখাটি যেখানে ছিল সেখানে মাঝামাঝি অংশ থেকে নিচের দিকে একটি সরল রেখার ও বক্র রেখার সাহায্যে ছাতার হেন্ডেল করে নেবো।

ষষ্ঠ ধাপ 


Basic Draw


এবং দুটি রেখার মাঝে একটি সরলরেখা আঁকবো। অর্ধবৃত্তের একদম ওপরে মাঝ বরাবর একটি ছোট ত্রিভুজ আঁকবো। 

সপ্তম ধাপ 

Basic Draw


অর্ধবৃত্তের নিচে বাঁকানো বাঁকানো রেখার মধ্যে বাইরের দিকে যে কোণ উৎপন্ন হয়েছে ,সেই কোণ গুলিতে ছোট ছোট করে বৃত্ত করে নেবো। 

অষ্টম ধাপ

Color Umbrella 

এবারে ছাতার ছাউনিটিতে হলুদ ও লাল রং করে নেবো। ও ছাতার হ্যান্ডেলটি তে বাদামি রং করবো হ্যান্ডেল এর নিচের বাকি অংশটিতে সবুজ রং করে নেবো। আর অর্ধবৃত্তের ওপরে যে ছোট ত্রিভুজটি আছে ওই ত্রিভুজটিতে বাদামি রং ও অর্ধবৃত্তের নিচে যে ছোট ছোট বৃত্ত গুলি আছে ওই বৃত্ত গুলিতে সবুজ রং করে নেবো। 





Post a Comment

0 Comments