সহজ পদ্ধতিতে কিভাবে একটি টুপি আঁকবো
বাইরে বেরিয়ে সূর্যের তাপের থেকে নিজেকে রক্ষা করতে কেউ কেউ টুপি ব্যবহার করে থাকে। আবার কেউ কেউ শখেই টুপি পরে থাকে। টুপি নানান ধরণের হয়ে থাকে।
আজকে আমরা এক ধরণের টুপি আঁকা শিখবো। খুব সহজেই অর্ধবৃত্ত দিয়ে কিভাবে একটি টুপি সাতটি ধাপ অনুসরণ করে আঁকা যায় সেটিই এখন দেখে নেবো।
টুপি আঁকার জন্য আমাদের একটি পেন্সিল ,একটি রাবার ,একটি সার্ফনার,একটি কালো মার্কার ও একটি ড্রয়িং পেজ লাগবে। এবং টুপি টিকে রং করার জন্য প্যাস্টেল রং লাগবে।
প্রথমেই বলে রাখি , টুপি আঁকার সময়ে দেখতে হবে পেনসিল দিয়ে যেন হালকা ভাবে খাতার ওপরে চাপ দেওয়া হয়। এতে খাতার ওপর যদি কোনো দাগ হয় পেন্সিলের কারণে তাহলে রাবার দিয়ে মোছা খুব সহজেই হয়ে যাবে। এবং টুপিটিকে দেখতেও খুবই ভালো লাগবে।
প্রথম ধাপ
প্রথমে একটি সরল রেখা টেনে নেবো।
দ্বিতীয় ধাপ
সরলরেখার ওপরে বাঁকানো রেখার সাহায্যে এবার একটি অর্ধবৃত্ত করে নেবো।
তৃতীয় ধাপ
অর্ধবৃত্তের একদম বাম দিকের অংশ থেকে ডানদিকের কিছুটা অংশ নিয়ে নিচের দিকে বাঁকানো রেখার সাহায্যে টুপির নিচের অংশটি করে নেবো
চতুর্থ ধাপ
অর্ধবৃত্তের ওপরে বাম দিকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে ওপর থেকে নিচের সরল রেখা পর্যন্ত একটি বাঁকানো রেখার সাহায্যে টুপির সামনের অংশটি করে নেবো। যেখানে ডানদিকের টুপির নিচের অংশটি শেষ হয়েছে।
পঞ্চম ধাপ
অর্ধবৃত্তের একদম ওপরে মাঝামাঝি একটি ছোট করে অর্ধবৃত্ত করে নেবো।
ষষ্ঠ ধাপ
অর্ধবৃত্তের বাম দিকের ফাঁকা জায়গাটির মাঝখানটিতে একটি ছোট করে বৃত্ত করে নেবো। এবং ওই বৃত্ত টিকে ঘিরে বাঁকানো রেখার সাহায্যে ডিম্বাকৃতি আকার করে নেবো যেটি একটি ফুল এর আকার নেবে।
সপ্তম ধাপ
একটি কালো মার্কার দিয়ে ছবিটিতে আউট লাইন টেনে নেবো। এবার আমরা টুপিটিকে রং দিয়ে রঙিন করবো। প্রথমে অর্ধ বৃত্তের ডানদিকের ফাঁকা অংশটিতে হলুদ রং দিয়ে দেব। অর্ধবৃত্তের বামদিকে ফুলটিকে বাদ দিয়ে ফাঁকা অংশটিতে আকাশি রং দেব। অর্ধবৃত্তের একদম নিচের অংশটিতে কমলা রং দিয়ে দেব। অর্ধবৃত্তের বামদিকের ফুলটিতে এবং ওপরের অর্ধবৃত্তটিতে কমলা রং দিয়ে দেব।
এইভাবেই খুব সহজেই সাতটি ধাপ অনুসারে আমরা একটি টুপি এঁকে নিতে পারবো।









0 Comments