এই টিউটোরিয়াল টিতে দেখবো পাঁচটি ধাপে কিভাবে একটি বাল্ব আঁকতে পারি।
আমরা পেন্সিল টিকে হালকা ভাবে ধরবো যাতে ছবি আঁকার সময় কোনো ভুল হলে মুছতে সুবিধা হতে পারে। প্রথমেই বেশি জোরে চাপ দেবোনা।
প্রথমে একটি সরল রেখা টেনে অর্ধবৃত্ত করে নেবো। যেটি বাল্বের ওপরের অংশ হতে সাহায্য করবে।
অর্ধবৃত্তের ওই পাশের দুটো অংশ রাবার দিয়ে মুছে দেব। মুছে দিয়ে ওখানে বাঁকানো রেখা যোগ করবো।
অর্ধবৃত্তের একদম ওপরে মাঝখান থেকে ওপরের দিকে দুটি সরল রেখা করে নেবো যেটি বাল্বটিকে ঝুলতে সাহায্য করবে। এবং একদম নিচে অর্ধবৃত্তের মাঝখানে নিচের দিকে করে ছোট অর্ধবৃত্ত করে নেবো। তাহলেই আমাদের এই বাল্ব আঁকা সম্পূর্ণ হয়ে যাবে।
ষষ্ঠ ধাপ
ছবিটিকে আরো সুন্দর করার জন্য একটি মার্কার দিয়ে ছবিটির মধ্যে আউটলাইন টেনে নেবো।
সপ্তম ধাপ
প্রথমেই বাদামি রং নিয়ে যে রেখাটির সাহায্যে বাল্ব টি ঝুলছে সেটিতে রং করবো। অর্ধবৃত্তের ভিতরের অংশটা তে লাল রং করবো। অর্ধবৃত্তের মাঝ বরাবর যে দুটো সরলরেখা টানা হয়েছে ওখানে সাদা রং করে নেবো। অর্ধবৃত্তের একদম নিচে যে ছোট অর্ধবৃত্ত করা হয়েছে ওই খানে হলুদ রং করে নেবো যেটি বাল্বের আলো বোঝাতে সাহায্য করবে। এবং হলুদ রং দিয়ে আলোর জ্যোতি করে নেবো অর্ধবৃত্ত টিকে ঘিরে পাঁচটি রেখা করে নেবো ওপরের ছবির মতো।








0 Comments