Ticker

6/recent/ticker-posts

খুব সহজে বর্গক্ষেত্র দিয়ে একটি মাছ আমরা কিভাবে আঁকবো ।। How do we draw a Fish with a square very easily


 মাছ একটি প্রাণী।এটি মেরুদন্ডী প্রাণীর অন্তর্ভুক্ত।  শীতল রক্ত বিশিষ্ঠ এদের শ্বাস-প্রশ্বাসের জন্য ফুলকা আছে। এরা জলে বসবাস করে থাকে। এদের দেহের বাইরের অংশ আঁশ দ্বারা আচ্ছাদিত।  আঁশ নেই এমন মাছের সংখ্যাও অনেক আছে। মাছ সাধারণত পুকুর , খাল ,ঝিল ,নদী ,সমুদ্র তে পাওয়া যায়। মাছ মানবদেহের অন্যতম একটি প্রধান খাদ্য। 

আমরা সবাই জানি মাছ কেমন দেখতে হয়। নানান ধরণের মাছ হয়। আজকে আমরা শিখবো একধরণের মাছ। একটি বর্গক্ষেত্র দিয়ে মাছ খুব সহজে কিভাবে আকঁতে হয় সেটাই দেখে নেবো। 

মাছ   আঁকার  জন্য একটি ড্রয়ইং পেজ ,পেন্সিল, রাবার, কালো মার্কার,ও রং নিয়ে নেবো। 

এটা মনে রাখবো পেন্সিল সবসময় হালকা করে টানবো। যাতে ভুল ত্রূটি থাকলে খুব সহজেই রাবার দিয়ে  মুছে ফেলতে পারি।  

প্রথম ধাপ 

প্রথমে আমরা একটি বর্গক্ষেত্র আঁকবো। 



দ্বিতীয় ধাপ 
এবার বর্গক্ষেত্রটির ডানদিকের  রেখাটিকে একটু নিচের দিকে নামিয়ে দেব এবং বর্গক্ষেত্রটির নিচের সরলরেখাটি আড়াআড়ি ভাবে ডানদিকে বাড়িয়ে দেবো। এরপর লম্বালম্বি সরলরেখাটি এবং আড়াআড়ি সরল রেখাটি বাঁকানো রেখার সাহায্যে দুটিকে যোগ করে নেবো ছবিতে যেমন দেখানো আছে ঠিক সেই ভাবে। 



তৃতীয় ধাপ 





এবার বর্গক্ষেত্রটির একদম নিচের একদম বামদিকের দিকে একটি সরলরেখা নিচের দিকে করে টানবো এবং সেখান থেকে একটি সরলরেখা নিয়ে একই ভাবে বর্গক্ষেত্রটির নিচের সরলরেখাটির সঙ্গে আবারো যোগ করে দিতে হবে। একইভাবে বর্গক্ষেত্রটির ডান দিকের সরলরেখাটির  ওপরের দিকে একটি সরল রেখা টানবো আড়াআড়ি ভাবে নিচের দিকে ঝুকিয়ে এবং সেখান থেকে একটি সরলরেখা বর্গক্ষেত্রটির  সরলরেখাটির দিকে করে একটি রেখা টেনে নেবো। 

     
                                                                       চতুর্থ ধাপ 



এবারে বর্গক্ষেত্রটির বামদিকের একদম ওপরের দিকে কোন করে একটু নিচে নেমে একটি ছোট বৃত্ত এঁকে নেবো যেটি মাছটির চোখ হতে সাহায্য করবে। 


পঞ্চম ধাপ 


এইবারে বর্গক্ষেত্রটির ভেতরে যে বৃত্ত টি আছে তাকে ঘিরে একটি বাঁকানো রেখার সাহায্যে অর্ধ বৃত্ত নিচের অংশটির মতো টেনে নেবো ছবিতে দেখানো হলো 


ষষ্ঠ ধাপ 

মাছ টিতে এবার রং করবো। বর্গক্ষেত্রটিতে কমলা রং করবো আর বামদিকের এবং ডানদিকের পাখনা গুলিতে আকাশি রং করবো ,এবং নিচের পাখনাটিতেও আকাশি রং দেব। 
















 



Post a Comment

0 Comments